ঔষধ তালিকায় ফিরুন
Tablet
Serolux 100 mg Tablet
সারট্রালিন হাইড্রোক্লোরাইড
ইউনিট মূল্য
৳ ১১.২
পাতা/স্ট্রিপ মূল্য
৳ ১১২
পুরো প্যাক মূল্য
৳ ৩৩৬
প্যাক সাইজ
৩ × ১০
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
সারট্রালিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত- মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার (এম ডি ডি) অবসেসিভ কমপালসিভ ডিসঅর্ডার (ও সি ডি) প্যানিক ডিসঅর্ডার (পিডি) পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার (পি টি এস ডি) স্যোশাল অ্যাংজাইটি ডিসঅর্ডার (এস এ ডি) প্রিমেন্সট্রুয়াল ডিসফোরিক ডিসঅর্ডার (পি এম ডি ডি)।
সারট্রালিন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এ ৫-এইচ টি পুনরায় শোষণের ক্ষেত্রে শক্তিশালী এবং সুনির্দিষ্ট প্রভাব রাখে, যার ফলস্বরূপ সাইনাপ্টিক ক্লেফট এ ৫-এইচ টি এর ঘনত্ব বৃদ্ধি পায়। এর প্রভাবে হতাশাগ্রস্থ অবস্থার উন্নতিসাধন হয়। সারট্রালিনের আরেকটি প্রভাব হলো এটি ব্রেইনে সেরোটোনিনের পরিবর্তন কমায়। নির্গমনের অর্ধায়ু দীর্ঘ হওয়ার কারণে দিনে একক মাত্রায় নিতে হয়।