ঔষধ তালিকায় ফিরুন
Tablet (Delayed Release)
Napxon 375 mg Tablet (Delayed Release)
ন্যাপ্রােক্সেন সোডিয়াম + ইসোমিপ্রাজল ম্যাগনেসিয়াম
ইউনিট মূল্য
৳ ১১
পাতা/স্ট্রিপ মূল্য
৳ ৮৮
পুরো প্যাক মূল্য
৳ ৩৫২
প্যাক সাইজ
৪ × ৮
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
ন্যাপ্রােক্সেন ও ইসােমিপ্রাজল ট্যাবলেট নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত- অস্টিওআর্থ্রাইটিস রিউমাটয়েড আর্থ্রাইটিস অ্যানকাইলােজিং স্পন্ডিলাইটিস এর লক্ষণ ও উপসর্গ নিরসনে এবং যে সকল রােগীর এন.এস.এ.আই.ডি সেবন সংশ্লিষ্ট গ্যাস্ট্রিক আলসার হবার সম্ভাবনা রয়েছে তাদের গ্যাস্ট্রিক আলসার কমানাের ক্ষেত্রে।
এই ট্যাবলেটে রয়েছে ইমিডিয়েট রিলিজের ইসােমিপ্রাজল ম্যাগনেসিয়ামের স্তর এবং তার ভেতরে এন্টেরিক কোটেড ন্যাপ্রােক্সেন। যার ফলে ক্ষুদ্রান্ত্রে ন্যাপ্রােক্সেন বের হবার পূর্বে প্রথমে ইসােমিপ্রাজল পাকস্থলিতে বের হয়।ন্যাপ্রােক্সেন একটি এন.এস.এ.আই.ডি. যার ব্যথা ও জ্বরনাশক বৈশিষ্ট্য রয়েছে। ন্যাপ্রােক্সেনের মােড অব অ্যাকশন হলাে এটি প্রােস্টাগ্ল্যান্ডিন তৈরীতে বাধা দেয়। ইসােমিপ্রাজল একটি প্রােটন পাম্প ইনহিবিটর যা প্যাট্রিক প্যারাইটাল কোষে নির্দিষ্টভাবে H+/K+ -ATPase কে বাধা প্রাদান করার মাধ্যমে এসিড নিঃসরন কমিয়ে ফেলে। নির্দিষ্টভাবে প্রােটন পাম্পের উপর কাজ করার ফলে ইসােমিপ্রাজল এসিড তৈরীর শেষ ধাপকে বন্ধ করে দেয় ফলে এসিডিটি কমে যায়।