ঔষধ তালিকায় ফিরুন
Tablet
Glinta-M 25 mg Tablet
লিনাগ্লিপটিন + মেটফরমিন হাইড্রোক্লোরাইড
ইউনিট মূল্য
৳ ১৪
পাতা/স্ট্রিপ মূল্য
৳ ৮৪
পুরো প্যাক মূল্য
৳ ৪২০
প্যাক সাইজ
৫ × ৬
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
ইহা বয়স্কদের টাইপ-২ ডায়াবেটিসে রক্তে Glucose নিয়ন্ত্রণের জন্য খাদ্য ও ব্যায়ামের পাশাপাশি নির্দেশিত যখন লিনাগ্লিপটিন এবং মেটফরমিন হাইড্রোক্লোরাইড উভয়ই যথোপযুক্ত।
লিনাগ্লিপটিন টাইপ-২ ডায়াবেটিস রোগীদের Glucose নিয়ন্ত্রণের জন্য নির্দেশিত। লিনাগ্লিপটিন একটি ডিপিপি-৪ (ডাইপেপটাইডিল পেপটাইডেজ-৪) প্রতিরোধক, যে এনজাইমটি ইনক্রেটিন হরমোন জিএলপি-১ (Glucagon-লাইক পেপটাইড-১) ও জিআইপি (Glucose-ডিপেন্ডেন্ট ইনসুলিনোট্রপিক পলিপেপটাইড)-কে ভেঙ্গে ফেলে। এভাবে লিনাগ্লিপটিন রক্তে Glucose এর মাত্রা অনুযায়ী সক্রিয় ইনক্রেটিনের পরিমান বাড়িয়ে প্যানক্রিয়াসের বিটা কোষ থেকে ইনসুলিন নিঃসরন বাড়ায় এবং আলফা কোষ থেকে Glucagon নিঃসরন কমায়।মেটফরমিন হাইড্রোক্লোরাইড হচ্ছে বাইগুয়ানাইড ধরনের মুখে সেব্য ডায়াবেটিক বিরোধী ঔষধ যা টাইপ ২ ডায়াবেটিস এর নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়। এটি স্বাভাবিক অবস্থায় ও খাবারের পর রক্তে Glucose এর পরিমাণ কমায়। এর কার্যপ্রনালী সালফোনাইলইউরিয়া এর থেকে ভিন্ন এবং এটি হাইপোগ্লাইসেমিয়া করে না। মেটফরমিন হাইড্রোক্লোরাইড যকৃতের Glucose এর উৎপাদন কমায়, অন্ত্রের Glucose শোষণ কমায় এবং ইনসুলিনের সংবেদনশীলতার উন্নতি করে পেরিফেরাল Glucose গ্রহণ ও ব্যবহারকে বৃদ্ধি করে।