ঔষধ তালিকায় ফিরুন
Capsule
Fibrostat 500 mg Capsule
ট্রানেক্সামিক এসিড
ইউনিট মূল্য
৳ ২০
পাতা/স্ট্রিপ মূল্য
৳ ২০০
পুরো প্যাক মূল্য
৳ ৪০০
প্যাক সাইজ
২ × ১০
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
মেডিসিনে: রক্তক্ষরণ, পরিপাক-নালী সম্বন্ধীয় রক্তক্ষরণ, লিউকেমিয়াজনিত রক্তক্ষরণ, লিভার সিরােসিস ও হেমােফিলিয়া, থ্রম্বােসাইটোপেনিক পারপুরা, থ্রম্বােলাইটিক চিকিৎসা এবং ট্রান্সফিউশনকালীন সময়ে দূর্ঘটনাজনিত রক্তক্ষরণের নিবারক ও চিকিৎসা হিসেবে।সার্জারিতে: ... Read moreমেডিসিনে: রক্তক্ষরণ, পরিপাক-নালী সম্বন্ধীয় রক্তক্ষরণ, লিউকেমিয়াজনিত রক্তক্ষরণ, লিভার সিরােসিস ও হেমােফিলিয়া, থ্রম্বােসাইটোপেনিক পারপুরা, থ্রম্বােলাইটিক চিকিৎসা এবং ট্রান্সফিউশনকালীন সময়ে দূর্ঘটনাজনিত রক্তক্ষরণের নিবারক ও চিকিৎসা হিসেবে।সার্জারিতে: যে কোন ধরনের অপারেশনের পূর্বে নিবারক হিসেবে বিশেষ করে ফুসফুস, হার্ট ও রক্তসঞ্চালনতন্ত্র, পেট সংক্রান্ত অপারেশনের পূর্বে নিবারক হিসেবে ও পরে রক্তক্ষরণ বন্ধের চিকিৎসায় অন্যান্য অপারেশনে ও আঘাতজনিত শক-এ।ইউরােলজিতে: প্রস্টেট গ্রন্থি, মূত্রথলি ও কিডনী অপারেশনের পূর্বে নিবারক হিসেবে ও পরে রক্তক্ষরণ বন্ধের চিকিৎসায় এবং হেমাটিউরিয়াতে।স্ত্রীরােগ ও প্রসূতি বিভাগে: পােষ্ট-পারটাম ও পিউয়ারপেরিয়াম এবং জরায়ু থেকে রক্তক্ষরণে; ফাংশনাল মেনমেট্রোরহেজিয়া, ইডিওপ্যাথিক অথবা আইইউডি (ইন্ট্রাইউটেরাইন ডিভাইস)-জনিত মেনরহেজিয়া; এব্রাপশিও প্লাসেন্টাজনিত (অকালে গর্ভফুল বিচ্ছিন্ন হওয়া) অতিমাত্রায় রক্তক্ষরণে এবং সারভাইকাল কোনাইজেশন সমস্যাদির পূর্বে নিবারক হিসেবে ও পরে রক্তক্ষরণ বন্ধের চিকিৎসায়।কান, নাক ও গলা সম্বন্ধীয়: টনসিল কেটে ফেলার ও ঐসব অংশের বিশেষ অপারেশনের আগে নিবারক হিসাবে ও অপারেশনকালীন সময়ে ও পরে রক্তক্ষরণ বন্ধের চিকিৎসা হিসাবে এবং নাক দিয়া রক্ত পড়া বন্ধ করার চিকিৎসা হিসেবে।মুখগহ্বর সম্বন্ধীয়: চোয়াল ও মুখমন্ডলের অপারেশনে ও দাঁত উঠানাের আগে নিবারক হিসেবে ও পরে রক্তক্ষরণ বন্ধের চিকিৎসা হিসেবে।টিউমার সংক্রান্ত রক্তক্ষরণে (সহায়ক চিকিৎসা হিসেবে): ওভারীর টিউমারের বৃদ্ধিকে বাধাগ্রস্থ করতে ফিব্রিন এর আবরণ দ্বারা ওভারীর টিউমারকে আবৃত করে, যাতে রক্তক্ষরণ বন্ধ থাকে। লিভারের ক্যান্সার হওয়ার ফলে যে পানি জমে তা দমিয়ে রাখে অর্থাৎ ক্যান্সারযুক্ত লিভারের অংশে ফাইব্রিন এর আবরণ দ্বারা আবৃত থাকে। টিউমারজনিত অপারেশনের সময়ে যে রক্তপাত হয় তার পরিমাণকে কমিয়ে রাখে বা বন্ধ করে।