ওষুধ গ্রহণের পথঃ টিরজেপাটাইড চামড়ার নিচে ইনজেকশন হিসাবে প্রয়োগ করতে হবে।প্রয়োগমাত্রা- অনুমোদিত প্রারম্ভিক মাত্রা হচ্ছে চামড়ার নিচে ইনজেকশন হিসাবে ২.৫ মিগ্রা সপ্তাহে একবার। ২.৫ মিগ্রা মাত্রাটি চিকিৎসা শুরু করার জন্য ব্যবহৃত হয়, গ্লাইসেমিক নিয়ন্ত্রণের জন্য নয়। ৪ সপ্তাহ পর, মাত্রাটি বাড়িয়ে সপ্তাহে একবার ৫ মিগ্রা করতে হবে। যদি অধিকতর গ্লাইসেমিক নিয়ন্ত্রণ প্রয়োজন হয়, তাহলে বর্তমান মাত্রায় অন্তত ৪ সপ্তাহ ওষুধ প্রয়োগের পর ২.৫ মিগ্রা হারে মাত্রা বৃদ্ধি করা যাবে। সর্বোচ্চ মাত্রা হচ্ছে ১৫ মিগ্রা চামড়ার নিচে সপ্তাহে একবার। কোনো মাত্রা বাদ পরলে, বাদ পরা মাত্রার ৪ দিনের (৯৬ ঘণ্টা) মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব মাত্রাটি গ্রহণ করতে হবে। ৪ দিনের বেশি সময় অতিবাহিত হয়ে গেলে, বাদ পরা মাত্রাটি একেবারে বাদ দিতে হবে এবং পরবর্তী মাত্রাটি স্বাভাবিক নিয়মমাফিক দিনে প্রয়োগ করতে হবে। প্রত্যেক ক্ষেত্রেই, রোগীরা এরপর তাদের স্বাভাবিক সাপ্তাহিক ডোজিং শিডিউল পুনরায় চালু করতে পারবে। প্রয়োজন হলে, সাপ্তাহিক ওষুধ প্রয়োগের দিনটি পরিবর্তন করা যাবে, তবে দুইটি মাত্রা প্রয়োগের মধ্যে অন্তত তিন দিনের (৭২ ঘণ্টা) পার্থক্য থাকতে হবে। প্রস্তুতি এবং প্রয়োগবিধি- প্রি-ফিল্ড সিরিঞ্জের নীডল এর কাভারে শুকনো প্রাকৃতিক রাবার (যা ল্যাটেক্স থেকে উৎপন্ন) থাকে যা অ্যালার্জির প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। হিমায়িত করা যাবে না। হিমায়িত করা হয়েছে এমন টিরজেপাটাইড ব্যবহার থেকে বিরত থাকতে হবে। প্রি-ফিল্ড সিরিগুগুলিকে আলো থেকে দূরে রাখতে হবে। চামড়ার নিচে ওষুধ প্রয়োগ করার আগে ক্ষুদ্র কণা এবং বিবর্ণতা আছে কিনা তা পর্যবেক্ষণ করতে হবে। বিভিন্ন কণার উপস্থিতি বা বিবর্ণতা প্রদর্শন করে এমন কোনো প্রি-ফিল্ড সিরিঞ্জ ব্যবহার করা যাবে না। ব্যবহারের সময় সাবধানতা অবলম্বন করতে হবে। প্রি-ফিল্ড সিরিজটি উপর হতে নিচে কোন শক্ত স্থানের উপর পড়ে গেলে তা ব্যবহার করা যাবে না। টিরজেপাটাইড কে লঘুকরণ করে ব্যবহার এবং অন্যান্য ওষুধের সাথে প্রয়োগ করা যাবে না। প্রয়োগ পদ্ধতি- সপ্তাহে একবার, দিনের যেকোনো সময়ে, খাবারের সাথে বা খাবার ছাড়া প্রয়োগ করতে হবে। পেট, উরু বা হাতের উপরের অংশের চামড়ার নিচে প্রয়োগ করতে হবে। প্রত্যেক মাত্রার সাথে সাথে ইনজেকশনের জায়গা পরিবর্তন করতে হবে। ইনসুলিনের সাথে ব্যবহারের সময়, আলাদা ইনজেকশন হিসাবে প্রয়োগ করতে হবে এবং কখনোই মেশানো যাবে না। টিরজেপাটাইড এবং ইনসুলিন শরীরের একই অংশে প্রয়োগ করা যাবে, তবে ইনজেকশন দুইটিকে একে অপরের কাছাকাছি দেওয়া যাবে না।