ঔষধ তালিকায় ফিরুন
Syrup
Compiron 50 mg Syrup
আয়রণ পলিম্যালটোজ কমপ্লেক্স
ইউনিট মূল্য
৳ ৫০
পুরো প্যাক মূল্য
৳ ৫০
প্যাক সাইজ
১০০ ml bottle
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
আয়রণ পলিম্যালটোজ কমপ্লেক্স নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত- সুপ্ত আয়রণ স্বল্পতার চিকিৎসায় এবং আয়রণের অভাবজনিত রক্তস্বল্পতা যেমন, ম্যাক্রোসাইটিক রক্তস্বল্পতা, ছোট বাচ্চাদের পুষ্টিজনিত রক্তস্বল্পতা, অধিক রক্তক্ষরণজনিত রক্তস্বল্পতা এবং সংক্রমণ অথবা ম্যালিগন্যান্ট ডিজিজ-এর কারণে রক্তস্বল্পতার চিকিৎসায়। গর্ভাবস্থার পূর্বে, গর্ভাবস্থায় অথবা গর্ভাবস্থার পরে এবং দুগ্ধদানকালীন সময়ে রক্তস্বল্পতার চিকিৎসায় এবং প্রতিরোধে। প্রতিদিনের খাদ্য তালিকায় নির্দেশিত পরিমাণের চেয়ে কম আয়রণ থাকলে, তা থেকে উদ্ভুত আয়রণের অভাব রোধ করতে প্রতিরোধক চিকিৎসা হিসাবে।