ঔষধ তালিকায় ফিরুন
Syrup
Beconex ZI Syrup
আয়রণ পলিম্যালটোজ কমপ্লেক্স + ভিটামিন বি-কমপ্লেক্স + জিংক
ইউনিট মূল্য
৳ ৩০
পুরো প্যাক মূল্য
৳ ৩০
প্যাক সাইজ
৫০ ml bottle
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
এই সিরাপ আয়রণ, ভিটামিন বি কমপ্লেক্স ও জিংকের ঘাটতি পূরণে এবং প্রতিরোধমূলক চিকিৎসায় বিশেষ করে গর্ভকালীন ও স্তন্যদানকালীন সময় নির্দেশিত।
এই সিরাপ আয়রণ, ভিটামিন বি কমপ্লেক্স এবং জিংকের একটি সংমিশ্রণ। এই সংমিশ্রণে আয়রণ, আয়রণ (III) হাইড্রোক্সাইড পলিম্যালটোজ কমপ্লেক্সরূপে বিদ্যমান থাকে। আয়রণ (III) হাইড্রোক্সাইড পলিম্যালটোজ কমপ্লেক্স যখন মিউকোসাল কোষ আবরণের সান্নিধ্যে আসে তখন আয়রণের নিয়ন্ত্রিত পরিশোষণ ঘটে। নন-আয়নিক হবার কারণে এই আয়রণ (III) হাইড্রোক্সাইড পলিম্যালটোজ কমপ্লেক্স প্রচলিত আয়রণ ঔষধসমূহের চেয়ে অধিক স্থিতিশীল।