ঔষধ তালিকায় ফিরুন
Tablet
Vildapin 50 mg Tablet
ভিলডাগ্লিপটিন
ইউনিট মূল্য
৳ ১৫.০৪
পাতা/স্ট্রিপ মূল্য
৳ ১৫০.৪
পুরো প্যাক মূল্য
৳ ৪৫১.২
প্যাক সাইজ
৩ × ১০
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
ভিলডাগ্লিপটিন টাইপ-২ ডায়াবেটিস রোগীর গ্লুকোজ নিয়ন্ত্রণের জন্য খাদ্য ও ব্যায়ামের সাথে এককভাবে নির্দেশিত। অথবা সমন্বিতভাবে মেটফরমিন, সালফোনাইলইউরিয়া, থায়াজোলিডিনডায়োনস এবং ইনসুলিনের সাথে নির্দেশিত যখন একক ভাবে এসকল ওষুধ পর্যাপ্ত গ্লুকোজ নিয়ন্ত্রন করতে পারে না।
ভিলডাগ্লিপটিন ডাইপেপটাইডাইল পেপটাইডেজ-৪ (ডিপিপি-৪) কে বাধা প্রদান করে যা ইনক্রেটিন হরমোনকে অকার্যকর করার মাধ্যমে কাজ করে। ইনক্রেটিন হরমোন যেমন গ্লুকাগন লাইক পেপটাইড-১ (জিএলপি-১) এবং গ্লুকোজ-ডিপেনডেন্ট ইনসুলিনোট্রোপিক পলিপেপটাইড (জিআইপি) অস্ত্র হতে সারা দিন ধরে নিঃসৃত হতে থাকে এবং যার পরিমাণ খাদ্যগ্রহণের পর বৃদ্ধি পায়। এ হরমোনগুলো ডিপিপি-৪ দ্বারা দ্রুত অকার্যকর হয়ে যায়। ইনক্রেটিন হল অভ্যন্তরীন ব্যবস্থার একটি অংশ যা গ্লুকোজের ভারসাম্যের শরীরবৃত্তীয় প্রক্রিয়ার সাথে সম্পর্কিত। রক্তে গ্লুকোজের ঘণত্ব যখন স্বাভাবিক থাকে বা বেড়ে যায় তখন জিএলপি-১ এবং জিআইপি ইনসুলিনের সংশ্লেষণ ও অগ্নাশয়ের বিটা কোষ থেকে ইনসুলিনের নিঃসরণ ঘটায় যা সাইক্লিক এএমপি সংশ্লিষ্ট আন্তঃকোষীয় সংকেতের মাধ্যমে হয়ে থাকে। জিএলপি-১ অগ্নাশয়ের আলফা কোষ থেকে গ্লুকাগন নিঃসরণও কমায়, যা লিভার থেকে গ্লুকোজ উৎপাদন কমাতে সাহায্য করে। ভিলডাগ্লিপটিন কার্যকরী ইনক্রেটিন হরমোনের কার্যকারিতা দীর্ঘায়িত এবং এর পরিমাণ বাড়ানোর মাধ্যমে ইনসুলিন নিঃসরণ বাড়ায় এবং গ্লুকাগনের পরিমাণ কমায়।