ঔষধ তালিকায় ফিরুন
IV/SC Injection
Velcade 1 mg IV/SC Injection
বরটেজমিব
ইউনিট মূল্য
৳ ১৯৩০০
পুরো প্যাক মূল্য
৳ ১৯৩০০
প্যাক সাইজ
১ mg vial
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
বরটেজমিব নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত- মাল্টিপল মায়েলোমা ম্যান্টেল সেল লিম্ফোমা
বরটেজমিব ইনজেকশন একটি অ্যান্টিনিওপ্লাস্টিক এজেন্ট যা শিরাপথে এবং সাবকিউটেনিয়াসে ব্যবহার করা যায়। এটি স্তন্যপায়ী কোষে ২৬ এস প্রোটিওসোমের কাইমোট্রিপসিনের সাদৃশ্য কার্যকারিতায় বিপরীতমুখী বাধা প্রদান করে। গবেষণায় প্রমাণিত হয়েছে যে, বরটেজমিব বিভিন্ন ধরনের ক্যান্সার কোষে সাইটোটোক্সিক এজেন্ট হিসেবে কাজ করে এবং বিভিন্ন ননক্লিনিকাল টিউমার মডেলের বৃদ্ধিতে বিলম্ব ঘটায়।বণ্টন: মাল্টিপল মায়েলোমার চিকিৎসায় একমাত্র এজেন্ট হিসেবে বরটেজমিব এর বণ্টন নির্ণয় করা হয়নি। বরটেজমিব গড়ে ৮৩% হারে মানবদেহের প্লাজমা প্রোটিনের সাথে যুক্ত হয় (মাত্রা ১০০-১০০০ ন্যানোগ্রাম/এমএল)।বিপাক: বরটেজমিব প্রাথমিকভাবে অক্সিডেশন প্রক্রিয়ায় সাইটোক্রমস P450 3A4, 2C19 এবং 1A2 দ্বারা বিপাকিত হয়। বরটেজমিব CYP 2D6 এবং 2C9 এনজাইমস্ দ্বারা খুব সামান্য বিপাকিত হয়। বরটেজমিব এর প্রধান বিপাককৃত মলিকিউল হল ২টি বোরনমুক্ত মলিকিউল যা হাইড্রক্সিলেশন এর মাধ্যমে অন্যান্য বিপাককৃত মলিকিউলের সৃষ্টি করে। বরটেজমিব এর বোরনমুক্ত মলিকিউলগুলো ২৬এস প্রোটিওসোমের বাধা হিসেবে নিষ্ক্রিয়। বরটেজমিব এর মেটাবোলাইটসের প্লাজমা ঘনত্বের মাত্রা পেরেন্ট ড্রাগ থেকে কম।নিষ্কাশন: এডভান্সড ম্যালিগন্যান্সিতে আক্রান্ত রোগীরা যারা ১.৪৫-২.০০ মিগ্রা/মি২ মাত্রায় বরটেজমিব এর প্রথম ডোজ নিয়েছে, তাদের ক্ষেত্রে নিষ্কাশনের গড় অর্ধায়ু ৯-১৫ ঘণ্টা। মানবদেহে বরটেজমিব এর নিঃসরণের নির্দিষ্ট পথ নির্ণীত হয়নি।