ঔষধ তালিকায় ফিরুন
Dispersible Tablet
Sizodon MD 2 mg Dispersible Tablet
রিসপেরিডোন
ইউনিট মূল্য
৳ ৬.৫
পাতা/স্ট্রিপ মূল্য
৳ ৬৫
পুরো প্যাক মূল্য
৳ ৬৫০
প্যাক সাইজ
১০ × ১০
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
রিসপেরিডোন নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত- তীব্র এবং ক্রোনিক সাইকোসিস ম্যানিয়া সিজোফ্রেনিয়া
রিসপেরিডোন একটি নির্দিষ্ট মনোঅ্যামাইনারজিক অ্যান্টাগোনিস্ট যা সেরোটোনিন ৫ হাইড্রোক্সি ট্রিপটামিন-২ এবং ডোপামিনারজিক ডি-২ রিসেপ্টরের প্রতি অতি মাত্রায় আকৰ্ষিত। রিসপেরিডোন আলফা-১ অ্যাড্রিনারজিক রিসেপ্টরের এইচ-১ হিস্টামিন এবং আলফা-২ অ্যাড্রিনারজিক রিসেপ্টরের সাথে যুক্ত হয়। কোলিনারজিক রিসেপ্টরের প্রতি রিসপেরিডোনের কোন আকর্ষণ নেই। রিসপেরিডোন শক্তিশালী ডি-২ অ্যান্টাগোনিষ্ট হিসেবে সিজোফ্রেনিয়ার লক্ষণসমূহের উন্নতি করে কিন্তু মোটর কার্যকারিতায় মৃদু হতাশা সৃষ্টি করে। সঠিক মাত্রায় কেন্দ্রীয় সেরোটোনিন এবং ডোপামিন এ্যান্টাগোনিজমের মাধ্যমে অতিরিক্ত পাইরেমিডাল প্রভাব কমায় এবং সিজোফ্রেনিয়ার লক্ষণসমূহের থেরাপিউটিক কার্যকারিতা বৃদ্ধি করে।