ঔষধ হঠাৎ করে বন্ধ করা যাবে না। ১-২ সপ্তাহ ধরে ধীরে ধীরে বন্ধ করতে হবে। যদি হঠাৎ করে বন্ধ করতে হয় (লিউকোপেনিয়া, মায়োকার্ডাইটিস, কার্ডিওমায়োপ্যাথি) তাহলে সেই রোগীদেরকে মনিটর করতে হবে যেন তাদের সাইকোসিস এবং কলিনার্জিক রিবাউন্ড না হয় (মাথা ব্যথা, বমি বমি ভাব, ডায়রিয়া) বয়স্ক রোগীদের সাধারণত ক্ষতিকর প্রভাব বেশী হয়ে থাকে (যেমন-এগ্রানুলোসাইটিস, কার্ডিওভাসকুলার, এন্টিকলিনার্জিক এবং টার্ডাইভ ডিসকাইনেসিয়া)। এগ্রানুলোসাইটোসিস হবার সম্ভাবনা থাকে যা কিনা জীবনের জন্য ক্ষতিকর। চিকিৎসার ১ম ৬ মাস সাপ্তাহিক ভাবে WBC পরীক্ষা করতে হবে। যদি WBC গণনা ঠিক থাকে তাহলে পরবর্তী সপ্তাহে পুনরায় পরীক্ষা করতে হবে। ওষুধ ছাড়ার পর ৪ সপ্তাহ ধরে WBC গণনা সাপ্তাহিক ভাবে করতে হবে। যেসকল রোগী বোনমেরো সাপ্রেসিভ ঔষুধ গ্রহন করেন সে সকল রোগীর প্রতি যত্নবান হতে হবে। ক্লোজাপাইন গ্রহনের কারনে ইউসিনোফিলিয়া হতে পারে, এর জন্য সামরিক ভাবে বা সম্পূর্ণরূপে ওষুধ গ্রহণ বন্ধ করতে হতে পারে।ক্লোজাপাইন ব্যবহারের ফলে কগনিটিভ ও মোটর ইমপেয়ারমেন্ট হতে পারে যার ফলে কর্মস্থল সংক্রান্ত সাবধানতায় ব্যঘাত ঘটতে পারে (মেশিন বা যানবাহন চালানো)। কাপুনির ঝুঁকি আছে এমন রোগীদের ক্ষেত্রে ক্লোজাপাইন ব্যবহারে সাবধানতা অবলম্বন করতে হবে। ব্যবহারে বিনাইন ও সেলফটাইমিং জ্বর হতে পারে। ক্লোজাপাইন ব্যবহারে মারাত্মক ফেব্রাইল রিঅ্যাকশন হতে পারে যেমন নিউরোলেপ্টিক ম্যালিগন্যান্ট সিনড্রোম। এন্টিকোলিনার্জিক ইফেক্ট হতে পারে। সেই সকল রোগীদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে যাদের ইউরিনারি রিটেনশন, বিনাইন প্রস্টেটিক হাইপার প্লাসিয়া, ন্যারো এনগেল গ্লুকোমা, জেরোসটোমা, দৃষ্টিঘটিত সমস্যা, কোষ্ঠকাঠিন্য অথবা বাউয়েল অবসট্রাকশন রয়েছে। হাইপারগ্লাইসেমিয়া, কিছু ক্ষেত্রে এটি মারাত্মক আকার ধারণ করতে পারে এবং এর ফলে কিটোএসিডোসিস, হাপারঅসমোলার কোমা অথবা মৃত্যুও হতে পারে। ডায়াবেটিক রোগী এবং যাদের গ্লুকোজ নিয়ন্ত্রন ঘটিত সমস্যা রয়েছে তাদের সতর্কতা অবলম্বন করাতে হবে। হেপাটিক ডিজিজ বা ইমপেয়ারমেন্ট এর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন এবং ট্যাকিকার্ডিয়া ঘটাতে পারে। সাইকোটপিক্স ও বেনজোডায়াজেপাইন এর সাথে একত্রে ব্যবহারে মারাত্মক কার্ডিওপালমোনারী বিক্রিয়া হতে পারে।ক্লোজাপাইন ব্যবহারে মায়োকার্ডাইটিস, পেরিকার্ডাইটিস, পেরিকার্ডিয়াল ইফিউশন, কার্ডিওমায়োপ্যাথি এবং সি.এস.এফ. হতে পারে। ১ম মাস ব্যবহার সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ, পরবর্তী মাসগুলোতেও ঝুঁকি বিদ্যামান। ১ম মাস ব্যবহারে ট্যাকিকার্ডিয়ার রোগীদের মায়োকার্ডাইটিস লক্ষণ মনিটর করতে হবে। মায়োকার্ডাইটিস হবার আশস্কা থাকলে ক্লোজাপাইন ব্যবহার বন্ধ করে দিতে হবে। ক্লোজাপাইন সংক্রান্ত মায়োকার্ডাইটিস রোগীদের পূর্ণব্যবহার হতে বিরত থাকতে হবে। যদি লাভজনক দিকগুলো ক্ষতিকর দিক হতে বেশী হয় তবে নিশ্চিত কার্ডিওমায়োপ্যাথি রোগীদের ক্লোজাপাইন ব্যবহার বন্ধ করতে হবে। খুব কদাচিৎ কেইসে যেমন পালমোনারী এমবলিসম এবং স্ট্রোক যা কিনা মারাত্মক ক্ষতিকর সেই সকল ক্ষেত্রে ক্লোজাপাইন ব্যবহার হতে বিরত থাকতে হবে।