ঔষধ তালিকায় ফিরুন
Tablet (Extended Release)
Redimat 2 mg Tablet (Extended Release)
গ্লিমেপিরাইড + মেটফরমিন
ইউনিট মূল্য
৳ ১০
পুরো প্যাক মূল্য
৳ ৩০০
প্যাক সাইজ
১ × ৩০
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
টাইপ-২ ডায়াবেটিস ম্যালাইটাস রোগীদের খাবার ও শরীরচর্চার পাশাপাশি সহযোগী চিকিৎসা হিসেবে এই ঔষধ নির্দেশিত। গ্লিমেপিরাইড অথবা মেটফরমিন এর একক চিকিৎসায় রক্তের গ্লুকোজের নিয়ন্ত্রণ পর্যাপ্ত না হলে এমন ক্ষেত্রে। গ্লিমেপিরাইড এবং মেটফরমিন এর সমন্বিত চিকিৎসার বিকল্প হিসেবে।
গ্লিমেপিরাইড একটি সালফোনাইলইউরিয়া ধরনের এন্টিডায়াবেটিক ওষুধ যা রক্তে গ্লুকোজের পরিমাণ কমায়। প্রাথমিকভাবে গ্লিমেপিরাইড অগ্ন্যাশয়ের বিটা কোষগুলোকে উত্তেজিত করে ইনসুলিনের নিঃসরণ বাড়ানোর মাধ্যমে এর কার্যকারীতা প্রদর্শন করে। এটি গ্লুকোজের সমন্বয়ে বিটা কোষের সংবেদনশীলতা বৃদ্ধি করে ফলে ফিজিওলজিক গ্লুকোজের প্ররোচনায় ইনসুলিন নিঃসৃত হয়। এছাড়া অগ্ন্যাশয়-বহির্ভূত কার্যকারীতা যেমনঃ যকৃতের বেসাল গ্লুকোজ উৎপাদন কমানো এবং ইনসুলিনের প্রতি টিস্যু সংবেদনশীলতা বৃদ্ধি ও গ্লুকোজ গ্রহণ গ্লিমেপিরাইডের কার্যকারীতার উপর প্রভাব বিস্তার করে। নন ফাস্টিং ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে গ্লিমেপিরাইডের একক মাত্রা ২৪ ঘন্টা ধরে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে।মেটফরমিন হাইড্রোক্লোরাইড হচ্ছে বাইগুয়ানাইড ধরনের মুখে সেব্য ডায়াবেটিক বিরোধী ঔষধ যা টাইপ ২ ডায়াবেটিস এর নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়। এটি স্বাভাবিক অবস্থায় ও খাবারের পর রক্তে গ্লুকোজ এর পরিমাণ কমায়। এর কার্যপ্রনালী সালফোনাইলইউরিয়া এর থেকে ভিন্ন এবং এটি হাইপোগ্লাইসেমিয়া করে না। মেটফরমিন হাইড্রোক্লোরাইড যকৃতের গ্লুকোজ এর উৎপাদন কমায়, অন্ত্রের গ্লুকোজ শোষণ কমায় এবং ইনসুলিনের সংবেদনশীলতার উন্নতি করে পেরিফেরাল গ্লুকোজ গ্রহণ ও ব্যবহারকে বৃদ্ধি করে।