ঔষধ তালিকায় ফিরুন
Capsule
Opsovit C Capsule
ভিটামিন বি কমপ্লেক্স + ভিটামিন সি
ইউনিট মূল্য
৳ ৩.০১
পাতা/স্ট্রিপ মূল্য
৳ ৩০.১
পুরো প্যাক মূল্য
৳ ১৮০.৬
প্যাক সাইজ
৬ × ১০
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি এর স্বল্পতার জন্য নির্দেশিত। যেসব ক্ষেত্রে প্রযোজ্য - ক্ষুধামন্দা, ডায়াবেটিস মেলাইটাস, স্থূলতা এবং অ্যালকোহলিসম এর দরুন সৃষ্ট ভিটামিন স্বল্পতায় । দীর্ঘস্থায়ী ডায়রিয়া, ক্ষুদ্রান্ত্রের জটিলতা এবং দীর্ঘসময় ধরে এন্টিবায়োটিক ব্যবহারের দরুন সৃষ্ট অবস্থায়। জ্বর সহ বিভিন্ন শারীরিক অবস্থা যেমন-দীর্ঘস্থায়ী ক্ষত, শল্য চিকিৎসা, পোড়া ক্ষত এবং ভাঙ্গা জখমের জন্য সৃষ্ট অতিরিক্ত ভিটামিনের চাহিদায়। স্টোমাটাইটিস, গ্লসিটিস, চিলোসিস, নিউরালজিয়া, ডার্মাটাইটিস এবং পেরিস্থিসিসে। গর্ভাবস্থা ও স্তন্যদানকালে পুষ্টির স্বল্পতা পূরণে।