ঔষধ তালিকায় ফিরুন
Tablet
Musclex 50 mg Tablet
টোলপেরিসােন হাইড্রোক্লোরাইড
ইউনিট মূল্য
৳ ৫
পাতা/স্ট্রিপ মূল্য
৳ ৫০
পুরো প্যাক মূল্য
৳ ২৫০
প্যাক সাইজ
৫ × ১০
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
টোলপেরিসােন হাইড্রোক্লোরাইড নিম্নোক্ত উপসর্গে ব্যাবহৃত হয়- স্নায়ুতান্ত্রিক রােগজনিত (পিরামিডাল ট্রাক্টের আঘাত, মাল্টিপল স্ক্লেরােসিস, মাইলােপ্যাথি, মস্তিষ্ক ও স্নায়ুরুজ্জু প্রদাহ ইত্যাদি) কারনে ঐচ্ছিক পেশীর টোন বৃদ্ধির চিকিৎসায় এটি ব্যবহৃত হয়। পেশীর খিচুনী, পেশীর স্থায়ী সংকোচন, অনমনীয়তা, স্পাইনাল অটোম্যাটিজম চিকিৎসায়। রক্তনালীর রােগ (অবলিটারেটিভ আর্টেরিওস্ক্লেরােসিস, ডায়াবেটিক এনজিওপ্যাথি, অবলিটারেটিভ থ্রোম্বােএনজাইটিস, রেনােড্স ডিজিজ, ডিফিউজ ক্লেরােডারমা) এ এটি ব্যবহৃত হয়। স্বতন্ত্রক্ষেত্রে পােষ্ট- থ্রোম্বটিক শিরা ও লসিকা সঞ্চালনজনিত রােগ এবং ক্রুরাল আলসার।