ঔষধ তালিকায় ফিরুন
Tablet
Ipride 50 mg Tablet
আইটোপ্রাইড হাইড্রোক্লোরাইড
ইউনিট মূল্য
৳ ৫
পাতা/স্ট্রিপ মূল্য
৳ ৫০
পুরো প্যাক মূল্য
৳ ৩০০
প্যাক সাইজ
৬ × ১০
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
আইটোপ্রাইড হাইড্রোক্লোরাইড দীর্ঘস্থায়ী গ্যাস্ট্রাইটিসে গ্যাস্ট্রোইনটেস্টাইনাল উপসর্গে (পেটের স্ফীত বা ফাঁপা অবস্থা অনুভূতি, উপরের পেটে ব্যথা, অ্যানোরেক্সিয়া, বুকজ্বালা, বমি বমি ভাব এবং বমি) নির্দেশিত।
আইটোপ্রাইড হাইড্রোক্লোরাইড একটি শক্তিশালী ডোপামিন-২ এন্টাগনিস্ট এবং একটি এসিটাইলকোলিন এস্টেরেজ ইনহিবিটর। এটি ডোপামিন ডি-২ রিসেপ্টর এবং এসিটাইলকোলিন এস্টেরেজকে বাধা প্রদানের মাধ্যমে এসিটাইলকোলিনের মাত্রা বাড়ায়। অধিক অ্যাসিটাইলকোলিন গ্যাস্ট্রো ইনটেস্টাইন পেরিস্টালসিস বৃদ্ধি করে, নিম্ন খাদ্যনালী স্ফিঙ্কটার চাপ বৃদ্ধি করে, গ্যাস্ট্রিক মোটিলিটিকে উদ্দীপিত করে, গ্যাস্ট্রিক এম্পটিইং হওয়াকে ত্বরান্বিত করে এবং গ্যাস্ট্রো-ডিউডেনাল সমন্বয় উন্নত করে।