ঔষধ তালিকায় ফিরুন
Tablet
Indever 40 mg Tablet
প্রোপ্রানলল হাইড্রোক্লোরাইড
ইউনিট মূল্য
৳ ১.৫
পাতা/স্ট্রিপ মূল্য
৳ ১৫
পুরো প্যাক মূল্য
৳ ১৫০
প্যাক সাইজ
১০ × ১০
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
ইহা নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত- প্রাথমিক উচ্চ রক্তচাপ এনজিনা পেক্টরিস হৃদযন্ত্রের অস্বাভাবিক হৃদস্পন্দন থাইরোটক্সিকোসিস উদ্বিগ্নতা মাইগ্রেন প্রতিরোধ ইত্যাদি।
প্রোপ্রানলল একটি বিটা অ্যাডরেনারজিক রিসিপ্টর বাধা প্রদানকারী ওষুধ। যা উচ্চ রক্তচাপ ও এনজিনা পেক্টরিস এর চিকিৎসায় ব্যবহৃত হয়। প্রোপ্রানলল বিটা এ্যাডরেনারজিক রিসিপ্টর এর সাথে আবদ্ধ হয়ে ক্যাটেকোলামাইন এর কার্যকারিতাকে বাধা প্রদান করে। এভাবেই হৃদযন্ত্রের সংকুচিত ও প্রসারিত হওয়ার হার কমায় এবং হৃদযন্ত্রে অক্সিজেন এর চাহিদা কমায়।প্রোপ্রানলল প্রায় সবটুকুই পরিপাকতন্ত্রের মাধ্যমে শােষিত হয়, কিন্তু এর একটি অংশ রক্তে পরিবাহিত হওয়ার সময় তাৎক্ষনিকভাবে যকৃত দ্বারা বিপাক হয়। মুখে সেবনের ১ থেকে ১.৫ ঘন্টার মধ্যে রক্তরসে সর্বোচ্চ ঘনমাত্রা অর্জিত হয়। রক্তরসে প্রােগ্রনলের পরিমাণ ৩ থেকে ৬ ঘন্টার মধ্যে অর্ধেক কমে যায়। প্রােপ্রানলের বিপাককৃত অংশ মূত্রের মাধ্যমে শরীর থেকে নির্গত হয়।