ঔষধ তালিকায় ফিরুন
Tablet
Filodox 400 mg Tablet
ডক্সোফাইলিন
ইউনিট মূল্য
৳ ৮
পাতা/স্ট্রিপ মূল্য
৳ ৮০
পুরো প্যাক মূল্য
৳ ৪০০
প্যাক সাইজ
৫ × ১০
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
ডক্সোফাইলিন নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত- ব্রঙ্কিয়াল এ্যাজমা ব্রংকোস্পাজম ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারী ডিজিস স্পাস্টিক ব্রঙ্কিয়াল উপাদান সহ ফুসফুসের রোগ
ডক্সোফাইলিন একটি আদর্শ শ্বাসনালী সম্প্রসারক। গঠনগত দিক থেকে ৭ নম্বর পজিশনে ডাইঅক্সোলেন group থাকার কারণে এটি থিওফাইলিন থেকে আলাদা। ডক্সোফাইলিন নির্দিষ্টভাবে ফসফোডাইএস্টারেজ-৪ কে বাঁধা প্রদানের মাধ্যমে শ্বাসনালীর মসৃণ মাংসপেশীর প্রসারন ঘটায়। থিওফাইলিন থেকে আলাদা হওয়ার কারণে ডক্সোফাইলিন এডিনোসিন A1 এবং A2 রিসেপ্টরের প্রতি আকর্ষণ অপেক্ষাকৃত কম তাই এটি অনেক নিরাপদ। ডক্সোফাইলিন প্লাটিলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর (PAF) কে এবং leukotriene উৎপাদনে বাধা প্রদান করে।