ঔষধ তালিকায় ফিরুন
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
ইকোনাজল নাইট্রেট নিম্নবর্ণিত চিকিৎসায় ত্বকে বাহ্যিক ভাবে প্রয়োগের জন্য নির্দেশিত- ট্রাকোফাইটন রুব্রাম, ট্রাকোফাইটন মেণ্টাগ্রোফাইটস, ট্রাকোফাইটন টনসুর্যান্স, মাইক্রোস্পোরাম ক্যানিস, মাইক্রোস্পোরাম অডুয়িনি, মাইক্রোস্পোরাম জিপসিয়াম, এপিডার্মোফাইটন ফ্লোকোসাম ইত্যাদি ছত্রাক দ্বারা সংঘটিত টিনিয়া পেডিস (পায়ের পাতার বাহ্যিক ত্বকীয় দীর্ঘমেয়াদী ছত্রাকের সংক্রমণ), টিনিয়া ক্রুরিস (উরুসন্ধি স্থলের ছত্রাকের সংক্রমণ), এবং টিনিয়া করপোরিস (দাদ), টিনিয়া ভার্সিকালারের চিকিৎসায়। কিউটেনিয়াস ক্যান্ডেডিয়াসিসি (চর্মে ক্যান্ডিডিয়া জাতীয় ছত্রাকের সংক্রমণ) ও টিনিয়া ভার্সিকালারের চিকিৎসায়।