ঔষধ তালিকায় ফিরুন
Syrup
Decoff 10 mg Syrup
ডেক্সট্রোমিথোরফেন + ফিনাইলএফ্রিন + ট্রাইপ্রোলিডিন
ইউনিট মূল্য
৳ ৫০
পুরো প্যাক মূল্য
৳ ৫০
প্যাক সাইজ
১০০ ml bottle
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
এই প্রিপারেশনটি ক্ষনস্থায়ীভাবে নিম্নোক্ত উপসর্গগুলো দূর করে, যা সাধারণত ঠান্ডা, এলার্জি রাইনাইটিস অথবা শ্বাসতন্ত্রের এলার্জির কারণে তৈরী হয়: নন-প্রোডাক্টিভ কাশি যা গলা অথবা ব্রোঙ্কিয়াল উপদ্রব এর কারণে হয় সর্দি হাঁচি নাক বা গলা ব্যথা চোখ চুলকানি ও চোখ দিয়ে পানি পড়া অনুনাসিক জমাট বাঁধা
এই প্রিপারেশনটি হচ্ছে এন্টিটাসিভ, ডিকঞ্জেস্ট্যান্ট এবং এন্টিহিস্টামিন এর মিশ্রন। ডেক্সট্রোমিথোরফেন হচ্ছে নিরাপদ, কার্যকরী, নন-নারকোটিক, এন্টিটাসিভ উপাদান যা মেডুলাতে অবস্থিত কফ সেন্টারে কেন্দ্রীয়ভাবে কাজ করে। ইহার গঠনগত ভাবে মর্ফিনের সাথে মিল থাকা সত্ত্বেও, ইহার কোন বেদনানাশক এবং অভ্যাস তৈরী করা উপাদান নেই এবং ইহা সাধারনত ঘুমের উদ্রেক করে। ফিনাইলএফ্রিন একটি ডিকঞ্জেস্ট্যান্ট যা নাসারন্ধ্রের রক্তনালীকে সংকুচিত করে। ফিনাইএফ্রিন ব্যবহার করা হয় স্টাফি নোজ, সাইনাস এবং কানের উপসর্গ থেকে সাময়িকভাবে মুক্তি দেয়ার জন্য যা ঠান্ডা, জ্বর, এলার্জি, সাইনোসাইটিস এবং ব্রঙ্কাইটিস এর কারনে হয়। এই ওষুধ কান এবং নাকের ফোলা কমিয়ে দিয়ে কাজ করে যার ফলে অস্বস্তি কমে যায় এবং ফলে সহজে শ্বাস নিতে সহযোগীতা করে। ট্রাইপ্রোলিডিন একটি এন্টিহিস্টামিন যা এলার্জি এবং এলার্জি জনিত জ্বর এবং ঠান্ডা এর উপসর্গ দূর করে। এই উপসর্গগুলো হচ্ছে ফুসকুড়ি, চোখ দিয়ে পানি পড়া, চোখ নাক/গলা/ত্বক চুলকানো, কফ, নাক দিয়ে পানি পড়া এবং হাঁচি। ইহা এইচ-১ হিস্টামিন রিসেপ্টরকে বন্ধ করে যার ফলে ঘুমের উদ্রেগ করতে পারে। ইহা এসিটাইলকোলিন রিসেপ্টরকে বন্ধ করার মাধ্যমে চোখ দিয়ে পানি পড়া ও নাক দিয়ে পানি পড়ার উপসর্গগুলো দূর করে।