ঔষধ তালিকায় ফিরুন
Tablet
Combocef 100 mg Tablet
Cefpodoxime Proxetil + Clavulanic Acid
ইউনিট মূল্য
৳ ৩০.০৯
পাতা/স্ট্রিপ মূল্য
৳ ১২০.৩৬
পুরো প্যাক মূল্য
৳ ৩৬১.০৮
প্যাক সাইজ
৩ × ৪
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
এটি নিম্নলিখিত সংক্রমণে নির্দেশিত- ক্রণিক ব্রংকাইটিসের একিউট ব্যাকটেরিয়াল এক্সাসারবেশন একিউট কমিউনিটি একিউয়ার্ড নিউমোনিয়া ফ্যারিংজাইটিস এবং টনসিলাইটিস ত্বক এবং কোমল কলার সংক্রমণ মূত্রনালীর সংক্রমণ অজটিল গনোরিয়া একিউট ম্যাক্সিলারী সাইনুসাইটিস
সেফপোডক্সিম একটি তৃতীয় প্রজন্মের সেমি-সিনথেটিক সেফালোস্পোরিন যা অনেক ধরনের গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ অনুজীবের বিরুদ্ধে কার্যকারিতা দেখায়। এই উপাদানটি বিটা ল্যাকটামেজ পরিবেশেও স্থায়ী। মেথিসিলিন-এর প্রতি সংবেদনশীল স্টেফাইলোকক্কি, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জি, নাইসেরিয়া প্রজাতি এবং মোরাক্সেলা ক্যাটারালিস-এর বিরুদ্ধে সেফপোডক্সিম ব্যতিক্রমধর্মী কার্যকারিতা দেখায়।ক্লাভুলানিক এসিড স্ট্রেপটোমাইসিস ক্লাভুলিজেরাস-এর দ্বারা তৈরী একটি বিটা ল্যাকটামেজ-এর একটি প্রাকৃতিক প্রতিরোধক। এটি বিটা ল্যাকটামেজ ময়টির সাথে যুক্ত হয় এবং তাদেরকে অকার্যকর করে দেয়, যার ফলে সেফপোডক্সিম-এর নষ্ট হয়ে যাওয়া প্রতিরোধ হয়।