ঔষধ তালিকায় ফিরুন
Powder for Suspension
Cef-Plus 100 mg Powder for Suspension
সেফিক্সিম ট্রাইহাড্রেট
ইউনিট মূল্য
৳ ১৭০
পুরো প্যাক মূল্য
৳ ১৭০
প্যাক সাইজ
৫০ ml bottle
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
সংবেদনশীল জীবাণুগুচ্ছের দ্বারা সৃষ্ট নিম্নলিখিত সংক্রমণসমূহে সেফিক্সিম ট্রাইহাড্রেট নির্দেশিতঃ অজটিল মুত্রনালীর সংক্রমণ যা ই. কলাই ও প্রোটিয়াস মিরাবিলিস দ্বারা হয়ে থাকে। ওটাইটিস মিডিয়া যা হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি, মোরাক্সেলা ক্যাটারালিস ও স্ট্রেপ্টোকক্কাস পায়োজেনস দ্বারা হয়ে থাকে। ফ্যারিনজাইটিস এবং টনসিলাইটিস যা স্ট্রেপ্টোকক্কাস পায়োজেনস দ্বারা হয়ে থাকে। একিউট ব্রংকাইটিস এবং একিউট এক্সাসারবেশন অব ক্রনিক ব্রংকাইটিস যা স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি এবং হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি দ্বারা হয়ে থাকে। অজটিল গনেরিয়া (সার্ভিক্যাল/ইউরেথ্রাল) যা নেইসিরিয়া গনেরি দ্বারা হয়ে থাকে।