ঔষধ তালিকায় ফিরুন
Rectal Ointment
Cadosil LD Rectal Ointment
ক্যালসিয়াম ডোবেসাইলেট + লিডোকেইন + ডেক্সামিথাসন
ইউনিট মূল্য
৳ ১৭০
পুরো প্যাক মূল্য
৳ ১৭০
প্যাক সাইজ
৩০ gm tube
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
এই রেক্টাল অয়েন্টমেন্ট নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত- অভ্যন্তরীণ ও বহিঃস্থিত অর্শ্বরোগ পায়ু পথে চুলকানি অ্যানাল একজিমা অ্যানাইটিস পেরিঅ্যানাইটিস একিউট হেমরয়ডাল থ্রম্বোসির অ্যানাল ফিসার হেমরয়ডেকটমির পূর্বে ও পরে
এটি দীর্ঘস্থায়ী চিকিৎসায় নির্দেশিত নয়।
ক্যালসিয়াম ডোবেসাইলেট কৈশিক দেয়ালের ব্যাপ্তিযোগ্যতা বৃদ্ধি এবং প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়ার মাধ্যমে প্রদাহ সহ বিভিন্ন লক্ষণ উপশমে কাজ করে। এর এন্টিথ্রম্বোটিক ব্যবহারও রয়েছে। লিডোকেইন হাইড্রোক্লোরাইড একটি লোকাল অ্যানেসথেটিক যা ব্যথা উপশম করে। ডেক্সামিথাসন অ্যাসিটেট একটি টপিক্যাল করটিকোস্টেরয়েড যা প্রদাহ এবং চুলকানী রোধী।