ঔষধ তালিকায় ফিরুন
IV Infusion
Brodactam 2 gm IV Infusion
পাইপেরাসিলিন + ট্যাজোব্যাক্টাম
ইউনিট মূল্য
৳ ৬০২
পুরো প্যাক মূল্য
৳ ৬০২
প্যাক সাইজ
২.২৫ gm vial
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
পাইপেরাসিলিন এবং ট্যাজোব্যাক্টাম একটি সম্মিলিত ঔষধ যার মধ্যে রয়েছে পেনিসিলিন শ্রেণীর অ্যান্টিব্যাকটেরিয়াল পাইপেরাসিলিন এবং বিটা-ল্যাকটামেজ ইনহিবিটর ট্যাজোব্যাক্টাম যা নিম্নের তালিকাভুক্ত সংবেদনশীল ব্যাকটেরিয়াসমূহের মাধ্যমে হতে তীব্র সংক্রমনে নির্দেশিত। পেটে সংক্রমণ ... Read moreপাইপেরাসিলিন এবং ট্যাজোব্যাক্টাম একটি সম্মিলিত ঔষধ যার মধ্যে রয়েছে পেনিসিলিন শ্রেণীর অ্যান্টিব্যাকটেরিয়াল পাইপেরাসিলিন এবং বিটা-ল্যাকটামেজ ইনহিবিটর ট্যাজোব্যাক্টাম যা নিম্নের তালিকাভুক্ত সংবেদনশীল ব্যাকটেরিয়াসমূহের মাধ্যমে হতে তীব্র সংক্রমনে নির্দেশিত। পেটে সংক্রমণ: বিটা-ল্যাকটামেজ সৃষ্টিকারী ইসরেসিয়া কোলাই বা ব্যাকটেরয়েডস ফ্রাজাইলিস গ্রুপের বি. ফ্রাজাইলিস, বি.ওভাটাস, বি.থেটাইওটামাইক্রন, বি.ভাল্গাটাস দ্বারা সৃষ্টি অ্যাপেনডিসাইটিস (ছিড়ে যাওয়া বা ফোড়ার জন্য সৃষ্ট জটিলতা) এবং পেরিটোনাইটিস। চর্ম এবং চর্মের গঠনে সংক্রমন: স্টাফাইলোকোকাস অরেয়াসের বিটা-ল্যাকটামেজ উৎপাদনের কারণে সৃষ্ট ত্বক এবং ত্বকের গঠনে সাধারণ ও জটিল ধরণের সংক্রমণ, যার মধ্যে রয়েছে সেলুলাইটস, চর্মের নিচে সৃষ্টি ফোঁড়া এবং ইস্কিমিক/ডায়াবেটিস জনিত পায়ে সংক্রমণ। মহিলাদের পেলভিক সংক্রমণ: এসরেসিয়া কোলাই কর্তৃক বিটা-ল্যাকটামেজ উৎপাদনের ফলে সৃষ্ট পোস্টপার্টাম এন্ডোমেট্রাইটিস বা পেলভিক ইনফ্লেমেটরি রোগ । কমিউনিটি-অ্যাকুয়ার্ড নিউমেনিয়া: হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা কর্তৃক উৎপাদিত বিটা ল্যাকটামেজের কারণে সৃষ্ট কমিউনিটি অ্যাকুয়ার্ড নিউমোনিয়া (শুধুমাত্র মাঝারি তীব্রতার ক্ষেত্রে)। নোসোকোমিয়াল নিউমোনিয়া: স্টেফাইলোকোক্কাস অরেয়াস এবং পাইপেরাসিলিন/ট্যাজোব্যাক্টাম সংবেদনশীল অ্যাকিনেটব্যাক্টর বুমানি, হেমোফিলাস ইনফ্লয়েঞ্জা ক্লেবসিয়েলা নিউমোনিয়া এবং সিউডোমোনাস অ্যারুজিনোসা কর্তৃক উৎপাদিত বিটা-ল্যাক্টামেজের কারণে সৃষ্ট নোসোকোমিয়াল নিউমোনিয়া (মাঝারি থেকে গুরতর) পি.আরুজিনোসের কারণে সৃষ্ট নোসোকোমিয়াল নিউমোনিয়া চিকিৎসা একটি অ্যামাইনোগ্লাইকোসাইডের সমন্বয়ে করা উচিত।