ঔষধ তালিকায় ফিরুন
Dispersible Tablet
Bilan Kids 10 mg Dispersible Tablet
বিলাস্টিন
ইউনিট মূল্য
৳ ১৫
পাতা/স্ট্রিপ মূল্য
৳ ১৫০
পুরো প্যাক মূল্য
৳ ৩০০
প্যাক সাইজ
২ × ১০
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
বিলাস্টিন নিম্নোক্ত উপসর্গ নিরাময়ে নির্দেশিত এলার্জিক রাইনো-কনজাংটিভাইটিস (সিজোনাল ও পেরিনিয়াল) আর্টিকেরিয়া
বিলাস্টিন Hay Fever এর উপসর্গ (হাঁচি, চুলকানি, সর্দি, বন্ধ-নাক এবং লাল ও জলযুক্ত চোখ) উপশম করতেও ব্যবহৃত হয়।
বিলাস্টিন একটি অত্যন্ত কার্যকর, তন্দ্রামুক্ত দীর্ঘমেয়াদী হিস্টামিনরোধী ঔষধ যা নির্দিষ্টভাবে H1 রিসিপ্টরের উপর কাজ করে (যা সেটিরিজিন এর তুলনায় ৩ গুণ এবং ফেক্সোফেনাডিনের চেয়ে ৫ গুণ বেশি শক্তিশালী) উচ্চ মাত্রায় প্রয়োগ করা হলেও বিলাস্টিন মাসকারিনিক, সেরোটোনারজিক, ডোপামিনারজিক, নরএডরেনারজিক রিসেপ্টর সহ আরও ৩০ ধরনের রিসেপ্টরের প্রতি কোন আকর্ষণ দেখায় না। এমনকি হিস্টামিন রিসেপ্টরের অন্যান্য সাবটাইপ যেমন H2, H3 এবং H4 এর সাথেও বিলাস্টিন যুক্ত হয় না। এটি অত্যন্ত নিরাপদ এবং অনুকূল ফার্মাকোকাইনেটিক বৈশিষ্ট্য দেখায়। কার্যকারিতা প্রদর্শনের জন্য বিলাস্টিন এর কোন প্রকার মেটাবলিজমের প্রয়োজন হয় না। বিলাস্টিন মল এবং মূত্রের মাধ্যমে শরীর থেকে ৬৬.৩৫% এবং ২৮.৩১% নিষ্কাশিত হয়।