ঔষধ তালিকায় ফিরুন
Tablet
Avotil 5 mg Tablet
প্রােক্লোরপেরাজিন মেলিয়েট
ইউনিট মূল্য
৳ ০.৩
পাতা/স্ট্রিপ মূল্য
৳ ৩
পুরো প্যাক মূল্য
৳ ৬০
প্যাক সাইজ
২০ × ১০
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
প্রােক্লোরপেরাজিন মেলিয়েট নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত- রেডিয়েশন থেরাপি, ক্যান্সার কেমােথেরাপি, শল্য চিকিৎসা এবং অন্যান্য অবস্থাজনিত তীব্র বমিবমিভাব এবং বমি নিয়ন্ত্রণের জন্য মাথাঘােরা, মেনিয়ার্স রােগ এবং অন্যান্য কানের সমস্যার জন্য মানসিক অসুস্থতা যেমন- সিজোফ্রেনিয়া তীব্র মানসিক বৈকল্য সাধারণ উদ্বেগ।
প্রােক্লোরপেরাজিন মেলিয়েট ডােপামিন এবং হিস্টামিন এন্টাগােনিস্ট। কেমােরিসেপ্টর ট্রিগার জোন এবং বমি কেন্দ্রে হিস্টামিন এইচ-১ এবং ডােপামিন ডি-২ রিসেপ্টরকে বাঁধা প্রদান করার মাধ্যমে এই ওষুধের বমিরােধী বৈশিষ্ট্য প্রকাশ পায়। এর দুর্বল এন্টিকোলিনার্জিক বৈশিষ্ট্য রয়েছে, যা ইসােফেজিয়াল স্ফিংটারের নিম্নাংশের টোন বৃদ্ধির মাধ্যমে এসিড রিফ্লাক্স বন্ধ করে।