ঔষধ তালিকায় ফিরুন
Tablet
Asilee 500 mg Tablet
লিভোফ্লক্সাসিন হেমিহাইড্রেট
ইউনিট মূল্য
৳ ১৫
পাতা/স্ট্রিপ মূল্য
৳ ৬০
পুরো প্যাক মূল্য
৳ ৩৬০
প্যাক সাইজ
৬ × ৪
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
লিভোফ্লক্সাসিন মৃদু, মাঝারি এবং মারাত্মক সংক্রমন ঘটাতে পারে এমন অবস্থাগুলোর জন্য দায়ী নিম্নলিখিত সংবেদনশীল অনুজীবগুলোর বিরুদ্ধে চিকিৎসায় নির্দেশিত- স্ট্রেপটোকক্কাস নিউমোনি, হেমোফিলাস ইনফ্লুয়েনজি অথবা মোরাক্সিলা ক্যাটারালিস এর কারণে তীব্র ম্যাক্সিলারি সাইনুসাইটিস। ষ্ট্যাফাইলোকক্কাস অরিয়াস, স্ট্রেপটোকক্কাস নিউমোনি, হিমোফিলাস ইনফ্লুয়েনজি অথবা মোরাক্সিলা ক্যাটারালিস এর কারণে দীর্ঘদিনের ব্রংকাইটিসের হঠাৎ বৃদ্ধি। ষ্ট্যাফাইলোকক্কাস অরিয়াস, স্ট্রেপটোকক্কাস নিউমোনি, হিমোফিলাস ইনফ্লুয়েনজি, ক্লেবসিয়েলা নিউমোনি, মোরাক্সিলা ক্যাটারালিস, ক্ল্যামাইডিয়া নিউমোনি, লেজিওনেলা নিউমোফিলা, অথবা মাইকোপাজমা নিউমোনি এর কারণে কমিউনিটি এ্যাকুয়ার্ড নিউমোনিয়া। ইসচেরিসিয়া কোলাই, কেবসিয়েলা নিউমোনি অথবা স্ট্যাফাইলোকক্কাস স্যাফরোফাইটিকাস এর কারণে মূত্রনালীর জটিল এবং অজটিল সংক্রমন। ইসচেরিসিয়া কোলাই এর কারনে বৃক্কের তীব্র প্রদাহ। সাধারণতঃ ষ্ট্যাফাইলোকক্কাস অরিয়াস, স্ট্রেপটোকক্কাস পয়োজিনেস অথবা এনটারোকক্কাস ফিকালিস-এর কারণে ত্বক এবং নরম কলার জটিল এবং অজটিল সংক্রমনে (যেমনঃ এ্যাবসেস, সেলুলাইটিস, ফুরুনকুলস, ইমপেটিগো, পায়োডারমা, ক্ষতের সংক্রামন)। এন্টারোব্যাক্টার এসপি, ইসচেরিসিয়া কোলাই, ক্যাম্পাইলোব্যাক্টর এসপি, ভিবরিও কলেরা, সিগেলা এসপি, সালমোনেলা এসপি দ্বারা আন্ত্রিক সংক্রমনে।