ঔষধ তালিকায় ফিরুন
Tablet
Alve 60 mg Tablet
এ্যালভেরিন সাইট্রেট
ইউনিট মূল্য
৳ ৫.০১
পাতা/স্ট্রিপ মূল্য
৳ ৫০.১
পুরো প্যাক মূল্য
৳ ২৫০.৫
প্যাক সাইজ
৫ × ১০
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
এ্যালভেরিন সাইট্রেট নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত- ইরিটেবল বাওয়েল সিনড্রোমর অন্ত্রের মধ্যে ছোট ছোট থলির (ডাইভারটিকুলার রোগ) কারণে অন্ত্রের আন্দোলনের ব্যাঘাত ঋতুস্রাব জনিত পেঁটের ব্যথা (প্রাথমিক ডিসমেনোরিয়া) অনৈচ্ছিক পেশীর খিঁচুনি সম্পর্কীয় বিভিন্ন অবস্থা থেকেও মুক্তি দেয়
এ্যালভেরিন সাইট্রেট মসৃণ পেশীকে শিথিল করে। মসৃণ পেশী এক ধরণের পেশী যা ঐচ্ছিক নিয়ন্ত্রণের বাইরে; এ ধরণের পেশী পাওয়া যায় অন্ত্র এবং জরায়ুতে। এ্যালভেরিন সাইট্রেট অন্ত্রের পেশীতে সরাসরি কাজ করার মাধ্যমে এটিকে শিথিল করে। এটি ইরিটেবল বাওয়েল সিনড্রোম এবং ডাইভারটিকুলার রোগের কারণে অন্ত্রের মধ্যে ঘটে থাকা পেশী খিঁচুনিকেও প্রতিরোধ করে। এ্যালভেরিন সাইট্রেট জরায়ুর মসৃণ পেশীকেও শিথিল করে। একারণে এটি ঋতুস্রাব জনিত ব্যথার চিকিৎসাতেও ব্যবহার করা হয়, যা জরায়ুর পেশী খিঁচুনির কারণে হয়ে থাকে (ডিসমেনোরিয়া)।